যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক সাধারণ সম্পন্ন।

৩১ মে ২০২৫, ০৪:২০:২৬ AM

যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক সাধারণ সম্পন্ন।
আজ১১ জানুয়ারী ২০২৫ ইং শনিবার সকাল ১০.০০ টায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হেড অব এইচ আর এস এম আরাফাত হোসাইন এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং সভায় যাকাত স্মারক গ্রন্থ ও ম্যানেজমেন্ট ডাইরেক্টরীর মোড়ক উম্মোচিত হয়। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম প্রতিবেদন তুলে ধরেন এস. এম. আলামিন ফয়েজী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারপতি সৈয়দ জিয়াউল করিম পিএইচডি। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), সাবেক সচিব (অবঃ) ড. মিয়া মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, বাংলাদেশ পুলিশের ডিআইজি (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, অর্থনীতিবিদ, লেখক, গবেষক ও কলামিষ্ট ড. মুহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতিবিদ, লেখক ও গবেষক ড. মাহমুদ আহমেদ, শরীয়াহ বিশেজ্ঞ প্রফেসর ড. মাকসুদুর রহমান, আইন ও শরীয়াহ বিশেজ্ঞ প্রফেসর ড. এ.বি.এম মাহবুবুল ইসলাম, নেক্সাস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ড. রশিদ আহমেদ হোসাইনী, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. একেএম ফজলুল হক, অবসরপ্রাপ্ত বিসিএস সাধারণ শিক্ষক এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর জাহাঙ্গীর আলম ও সেক্রেটারী প্রফেসর মোঃ আবদুল মালেক খান , লেখক, গবেষক ও ইসলামী বক্তা প্রফেসর তাহেরা খাতুন,ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ সুলতান আহমদ, লেখক,গবেষক ও শিশু সাহিত্যিক জনাব এস,এম, রুহুল আমীন তরুন কবি ও লেখক এড সরদার আব্বাসউদ্দীন । উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ সুলতান আহমদ, শিল্পী অধ্যাপক ইব্রাহিম মন্ডল, শিল্পপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ফজলুল হক, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ, পরিচালকবৃন্দ, শরীয়া কাউন্সিলের সদস্যবৃন্দ, জেনারেল কাউন্সিল সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শাখা ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াসহ সুহৃদ সাংবাদিক ও সুধীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মান।
সভায় ২০২৪ সালের কার্যক্রম প্রতিবেদন পেশ করেন মোঃ ওয়ালী উল্লাহ খান ও আর্থিক প্রতিবেদন পেশ করেন জনাব মুহাম্মদ মহিউদ্দীন এবং ২০২৫ সালের পরিকলাপনা ও বাজেট পেশ করেন জনাব মুহাম্মদ মহিউদ্দীন। জেনারেল কাউন্সিল মেম্বার, উপদেষ্টা, উপদেষ্টা, বোর্ড মেম্বার ও অতিথিদের বক্তব্যের মাধ্যমে তৃতীয় বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সভার সভাপতি সমাপ্তি ঘোষনা করেন।